সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ইংরেজি: Saturday, 05 September 2026

আরবি: السبت، ٥ سبتمبر ٢٠٢٦

Header Left Advertisement (320x100)
Advertisement Software Development Service
শিক্ষা

অশ্রুসিক্ত নয়নে প্রধান শিক্ষককে বিদায় জানালেন শিক্ষার্থীরা

Ibrahim Bin Rume প্রকাশ: 31 Aug 2026, 11:05 PM 18 views 2 min read
অশ্রুসিক্ত নয়নে প্রধান শিক্ষককে বিদায় জানালেন শিক্ষার্থীরা
অশ্রুসিক্ত নয়নে প্রধান শিক্ষককে বিদায় জানালেন শিক্ষার্থীরা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দায় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন মিয়াকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

দীর্ঘ ১৬ বছর একই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে সোমবার (৩১ আগস্ট) তাঁকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার সকালে বিদ্যালয়ের সেমিনার কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মিয়া, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম মন্টু,আবু নাছির, শফিকুল খান জনি, ফয়সালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

জানা গেছে, মোঃ বেলায়েত হোসেন মিয়া (বি.এ.এম.এড.) ২০১০ সালের ১৫ মার্চ থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্বকালেই বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯১৬ সালে বাবু মহেন্দ্র নারায়ণের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির নাম ছিল ‘এম, এন, একাডেমি’। পরে সরকারি ব্যবস্থাপনায় এর নাম পরিবর্তন করে ‘সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি’ করা হয়।

নগরকান্দা উপজেলার একমাত্র মাধ্যমিক সরকারি বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়ার দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। বক্তব্য দেওয়ার সময় অনেক শিক্ষক ও শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে অশ্রুসিক্ত নয়নে তাঁরা প্রিয় শিক্ষকের বিদায় জানান।

পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

বিদায়ী প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন মিয়া তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে তাঁর অবসরজনিত বিদায়ের পর বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ, কে, এম মোঃ মোজাহিদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)