সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ইংরেজি: Saturday, 05 September 2026

আরবি: السبت، ٥ سبتمبر ٢٠٢٦

Header Left Advertisement (320x100)
Advertisement Software Development Service
শিক্ষা

আল-কুদস ফাউন্ডেশনের উদ্যোগে নগরকান্দায় এসএসসি উত্তীর্ণদের পুরস্কার ও শুভেচ্ছা প্রদান

Ibrahim Bin Rume প্রকাশ: 16 Aug 2026, 11:59 PM 62 views 1 min read
আল-কুদস ফাউন্ডেশনের উদ্যোগে নগরকান্দায় এসএসসি উত্তীর্ণদের পুরস্কার ও শুভেচ্ছা প্রদান
আল-কুদস ফাউন্ডেশনের উদ্যোগে নগরকান্দায় এসএসসি উত্তীর্ণদের পুরস্কার ও শুভেচ্ছা প্রদান
নগরকান্দা প্রতিনিধি:
নগরকান্দার কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উদযাপন করতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে আল-কুদস ফাউন্ডেশন। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক সংগঠনটি।
সম্প্রতি আল-কুদস ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরকান্দার যেসব শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, তাদের এই মেধার স্বীকৃতি স্বরূপ ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করতে এবং ভবিষ্যতের পথচলাকে অনুপ্রেরণামূলক করতেই তাদের এই আয়োজন। ইতিমধ্যেই কৃতি শিক্ষার্থীদের পুরস্কার গ্রহণের জন্য আল-কুদস ফাউন্ডেশনের সাথে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
পুরস্কার সংক্রান্ত যেকোনো তথ্য জানতে বা যোগাযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বর 01794279787 দেওয়া হয়েছে। সফল শিক্ষার্থীদের এই কৃতিত্বে আল-কুদস ফাউন্ডেশন পরিবার অত্যন্ত আনন্দিত এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)