যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই: এমপি গাজী নজরুলের বাসা থেকে মরিয়মের শেষ চিঠি উদ্ধার
Ibrahim Bin Rume
প্রকাশ: 21 Sep 2026, 10:14 PM
95 views
2 min read
যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই: এমপি গাজী নজরুলের বাসা থেকে মরিয়মের শেষ চিঠি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, রাফা২৪
ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬: মরিয়ম খাতুনের (১৯) আত্মহত্যার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ন্যাম ভবনের বাসা থেকে বেশ কয়েকটি আবেগঘন ও বিস্ফোরক চিঠি উদ্ধার করেছে পুলিশ। ঢাকা পোস্টের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, উদ্ধার হওয়া লাল ও কালো কালির প্রতিটি পাতায় ফুটে উঠেছে ওই সম্পর্কের চরম টানাপোড়েন, গভীর ভালোবাসা, বিশ্বাসভঙ্গের তীব্র যন্ত্রণা এবং আত্মসম্মান রক্ষার লড়াই।
পুলিশের তদন্তে উঠে আসা চিঠিগুলোর মধ্যে লাল কালিতে লেখা একটি সংক্ষিপ্ত চিরকুটে নিজের আত্মসম্মানের কথা উল্লেখ করে মরিয়ম লিখেছেন, "শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই... তা না হলে যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই...!"
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্ধারকৃত পাতাগুলোর কয়েকটিতে সম্পর্ক ও বন্ধুত্বের কথা যেমন রয়েছে, তেমনই রয়েছে প্রতারণার কঠিন আক্ষেপ। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে লেখা অন্য একটি পাতায় মরিয়ম নিজের ক্ষোভ উগরে দিয়ে লেখেন, "সে বলেছিল, আজ থেকে আমরা বন্ধু। চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো— আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি। আমি হেরেছি— তুমি জিতেছো— কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো।" একই পাতার শেষে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লেখেন, "আমি ধ্বংসের শেষে দাঁড়িয়েও মুখে হাসি রেখেছি— দেখে নাও এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।"
চিঠিগুলোর সাথে গত জুলাই মাসের (১২-০৭-২০২৬) একটি পাতাও পাওয়া গেছে, যাতে ঘুমানোর আগে পালনীয় কয়েকটি ধর্মীয় আমলের তালিকা (যেমন: দরুদ শরিফ, আয়াতুল কুরসি ও ঘুমের দোয়া) লিপিবদ্ধ ছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এই হাতে লেখা চিঠিগুলো মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে। মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ইতিমধ্যে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।