সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ইংরেজি: Saturday, 05 September 2026

আরবি: السبت، ٥ سبتمبر ٢٠٢٦

Header Left Advertisement (320x100)
Advertisement Software Development Service
আন্তর্জাতিক

ভারতের পুরোনো ভিডিওকে নেপালের বলে প্রচার করল মাছরাঙা, একাত্তর টিভি ও ইনকিলাব

Ibrahim Bin Rume প্রকাশ: 27 Aug 2026, 07:30 PM 23 views 1 min read
ভারতের পুরোনো ভিডিওকে নেপালের বলে প্রচার করল মাছরাঙা, একাত্তর টিভি ও ইনকিলাব
ভারতের পুরোনো ভিডিওকে নেপালের বলে প্রচার করল মাছরাঙা, একাত্তর টিভি ও ইনকিলাব
—Rafa 24
ভারতের উত্তরাখণ্ডের একটি পুরোনো বন্যার ভিডিওকে নেপালের সাম্প্রতিক আকস্মিক বন্যার দৃশ্য দাবি করে প্রচার করেছে বাংলাদেশের মূলধারার কয়েকটি গণমাধ্যম। বিভ্রান্তিকর এই তথ্যটি প্রচার করেছে মাছরাঙা টেলিভিশন, একাত্তর টিভি এবং দৈনিক ইনকিলাব।
ফ্যাক্টচেক ও মিডিয়া ওয়াচভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’ (The Dissent)-এর এক অনুসন্ধানে এই তথ্য জালিয়াতির বিষয়টি উঠে এসেছে।
অনুসন্ধানে দেখা যায়, গণমাধ্যমগুলো তাদের ফেসবুক পেজ ও অনলাইন পোর্টালে একটি ভিডিও প্রকাশ করে দাবি করে, নেপালে আকস্মিক বন্যা আসার আগে সাধারণ মানুষকে সতর্ক করছেন এক প্রত্যক্ষদর্শী। কিন্তু প্রকৃতপক্ষে ভিডিওটি নেপালের নয়, বরং ভারতের।
মূল ভিডিওটি ২০২৩ সালের আগস্ট মাসে ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশি (Uttarkashi) জেলায় মেঘভাঙা বৃষ্টির (Cloudburst) ফলে সৃষ্ট আকস্মিক বন্যার। তৎকালীন সময়ে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ (The Indian Express) সহ ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে এই ছবিটি ও ভিডিওটি প্রকাশিত হয়েছিল। ভারতের সেই পুরোনো ও ভিন্ন প্রসঙ্গের ভিডিওকেই নেপালের দাবি করে চালিয়ে দিয়েছে বাংলাদেশের এই শীর্ষ তিন গণমাধ্যম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যেকোনো সংবেদনশীল ভিডিও বা তথ্য যাচাই-বাছাই না করেই মূলধারার গণমাধ্যমে প্রচারের এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)