সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ইংরেজি: Saturday, 05 September 2026

আরবি: السبت، ٥ سبتمبر ٢٠٢٦

Header Left Advertisement (320x100)
Advertisement Software Development Service
ফরিদপুর

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের

Abu Taher প্রকাশ: 27 Aug 2026, 04:37 PM 115 views 1 min read
ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের
ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের

প্রতিবেদন: মুফতি মুহাম্মদ আবু তাহের
রিপোর্টার ও পাবলিশার | রাফা ২৪

ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কাওসার আহমেদ রাতুল সর্দার (১৭) ও রাজু মাতুব্বর (২০)। রাতুল উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী কুশাডাঙ্গা গ্রামের শাহাদাত সরদারের ছেলে। রাজু একই ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে সেটি সড়কে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই তরুণ গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া জানান, নিহত দুই তরুণের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

#রাফা২৪ #ভাঙ্গা #ফরিদপুর #সড়কদুর্ঘটনা #সংবাদ

গ্যালারি

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)