সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

ইংরেজি: Tuesday, 08 September 2026

আরবি: الثلاثاء، ٨ سبتمبر ٢٠٢٦

Header Left Advertisement (320x100)
Advertisement Software Development Service
ফরিদপুর

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইমাম ও মাদ্রাসাশিক্ষক নিহত

Abu Taher প্রকাশ: 08 Sep 2026, 08:16 PM 63 views 1 min read
ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইমাম ও মাদ্রাসাশিক্ষক নিহত
ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইমাম ও মাদ্রাসাশিক্ষক নিহত

রাফা ২৪ | ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা ব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)। জানা গেছে, সালাউদ্দিন একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করতেন। আর আনিসুর রহমান একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তারা মোটরসাইকেলে করে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। বাবনাতলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দশমিনা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। তবে ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানা গেছে। তাদের আটকের জন্য আইনগত প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় নিহতদের পরিবার, স্বজন, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাফা ২৪ — সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)