সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ইংরেজি: Saturday, 05 September 2026

আরবি: السبت، ٥ سبتمبر ٢٠٢٦

Header Left Advertisement (320x100)
Advertisement Software Development Service
ফরিদপুর

ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, বাস খাদে; আহত বেশ কয়েকজন

Abu Taher প্রকাশ: 02 Sep 2026, 12:03 PM 20 views 1 min read
ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, বাস খাদে; আহত বেশ কয়েকজন
ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, বাস খাদে; আহত বেশ কয়েকজন

Rafa 24 | ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কের ভবুকগদিয়া
এলাকায় আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। অপরদিকে ট্রাকটি উল্টে মহাসড়কের ওপর পড়ে থাকে।

দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় বাস ও ট্রাকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। দুর্ঘটনার বিস্তারিত ও আহতদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর আরও বিস্তারিত জানা যাবে।
Rafa24

গ্যালারি

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)