সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ইংরেজি: Saturday, 05 September 2026

আরবি: السبت، ٥ سبتمبر ٢٠٢٦

Header Left Advertisement (320x100)
Advertisement Software Development Service
স্বাস্থ্য

উত্তররায় বৃদ্ধাশ্রমে ৪৫ জন মায়ের মাঝে খাবার বিতরণ করলেন সামাজিক ব্যক্তিত্ব তাজুল ইসলাম

Abu Taher প্রকাশ: 05 Sep 2026, 08:52 PM 49 views 1 min read
উত্তররায় বৃদ্ধাশ্রমে ৪৫ জন মায়ের মাঝে খাবার বিতরণ করলেন সামাজিক ব্যক্তিত্ব তাজুল ইসলাম
উত্তররায় বৃদ্ধাশ্রমে ৪৫ জন মায়ের মাঝে খাবার বিতরণ করলেন সামাজিক ব্যক্তিত্ব তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, রফা ২৪:
উত্তরার আপন-ভুবন বৃদ্ধাশ্রমে বসবাসরত ৪৫ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মায়ের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং রক্তদান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আজ দুপুরে তিনি বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য দুপুরের উন্নত মানের খাবার প্রদান করেন।
খাবার বিতরণের এই মানবিক উদ্যোগটি নেন বন্ধন ব্লাড ডোনার্স সোসাইটি (BD)-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং নগরকান্দা-সালথা সোশ্যাল সোসাইটি-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম (MD. TAZUL ISLAM)।
বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ এবং স্থানীয়রা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। খাবার পেয়ে মায়েদের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে এবং তারা উপস্থিত সবার জন্য প্রাণভরে দোয়া করেন।
এই বিষয়ে জানতে চাইলে মো. তাজুল ইসলাম জানান, "বৃদ্ধাশ্রমের এই মায়েদের মুখে একটু হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতা থেকেই বন্ধন ব্লাড ডোনার্স সোসাইটি এবং নগরকান্দা-সালথা সোশ্যাল সোসাইটি সবসময় মানবতার কল্যাণে কাজ করে আসছে। আগামীতেও আমাদের এই ধরনের সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে খাবার বিতরণে সার্বিক সহযোগিতা করেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)