উত্তরায় মারকাযুল ফিকহিল ইসলামীর সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিল ২৬ আগস্ট
Ibrahim Bin Rume
প্রকাশ: 25 Aug 2026, 12:07 AM
95 views
1 min read
উত্তরায় মারকাযুল ফিকহিল ইসলামীর সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিল ২৬ আগস্ট
ঢাকা, ২৫ আগস্ট ২০২৬ (রাফা ২৪):
রাজধানীর উত্তরায় বিশিষ্ট ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল ফিকহিল ইসলামী-এর উদ্যোগে সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ২৬ আগস্ট ২০২৬, বুধবার বাদ মাগরিব উত্তরা ১০ নম্বর সেক্টরের মারকায মিলনায়তনে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
এবারের মাহফিলে প্রধান আলোচক হিসেবে মহাগ্রন্থ আল-কুরআনের নূরানী তাফসীর পেশ করবেন দেশবরেণ্য আলেমেদ্বীন, মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর ও মারকাযুল ফিকহিল ইসলামী উত্তরা-র প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি আব্দুল গফফার সাহেব (দা.বা.)।
মাহফিলে সভাপতিত্ব ও আরজগুজার হিসেবে উপস্থিত থাকবেন মারকাযুল ফিকহিল ইসলামী উত্তরা-র মুহতামিম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।
উক্ত নূরানী মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের কল্যাণ হাসিল করার জন্য উত্তরা ও এর আশেপাশের এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মাহফিল সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগের নম্বর: ০১৭৩২-৭৯৩১৫৬, ০১৬৩২-৭৭৭৫১৪।
স্থান: মারকায মিলনায়তন, বাসা # ০২, রোড # ০১, সেক্টর # ১০, উত্তরা, ঢাকা।