তিন বন্ধুর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে শামা ওবায়েদ
Abu Taher
প্রকাশ: 01 Sep 2026, 07:00 PM
124 views
1 min read
ফরিদপুর প্রতিনিধি | RAFA 24
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোলচক্কর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে তিনি নিহত চয়ন, নয়ন ও সজিবের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর শোক ও সমবেদনা জানান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে ভাঙ্গার গোলচক্কর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন বন্ধু নিহত হন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সংবাদদাতা: মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক, নগরকান্দা