সাভারের ঘটনায় জড়িতদের শাস্তি ও সমকামী প্রতিরোধী আইন কার্যকরের দাবি ৬০০ বিশিষ্ট আলেমের
Ibrahim Bin Rume
প্রকাশ: 21 Sep 2026, 10:31 PM
36 views
3 min read
সাভারের ঘটনায় জড়িতদের শাস্তি ও সমকামী প্রতিরোধী আইন কার্যকরের দাবি ৬০০ বিশিষ্ট আলেমের
নিজস্ব প্রতিবেদক, রাফা২৪
ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬: সাভারে সমকামিতার অভিযোগে গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশে সমকামী প্রতিরোধী কঠোর আইন কার্যকরের দাবি জানিয়েছেন দেশের ৬০০ বিশিষ্ট আলেম ও ওলামা। ইনসাফ ২৪ ডটকমের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে শীর্ষস্থানীয় আলেমগণ বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এ দেশের মানুষ ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সাভারে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তা আমাদের ধর্মীয় অনুশাসন, সামাজিক ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধের চরম পরিপন্থী। এই ধরনের অপতৎপরতা সমাজকে চরম অবক্ষয়ের দিকে নিয়ে যায়।
বিবৃতিদাতা আলেমগণ উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি মহল আন্তর্জাতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সুকৌশলে এ দেশে সমকামিতার মতো জঘন্য অপরাধ ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তরুণ সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে হলে এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা জরুরি।
ইসলামী চিন্তাবিদগণ সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে আইনসভায় সমকামিতা বিরোধী এবং এই সংক্রান্ত অপরাধের কঠোর শাস্তির বিধান রেখে একটি স্বতন্ত্র আইন পাস ও তা কার্যকর করতে হবে। একই সাথে সাভারের ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছে, তাদের যেন কোনোভাবেই ছাড় দেওয়া না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা।
বিবৃতিতে দেশের সকল মসজিদের খতিব, ইমাম এবং সচেতন সমাজকে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হওয়ার ও পাড়া-মহল্লায় নৈতিক সচেতনতা গড়ে তোলার অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতি প্রদানকারী ৬০০ বিশিষ্ট আলেমের নামের পূর্ণাঙ্গ তালিকা মূল্যবোধ আন্দোলনের ওয়েবসাইট ‘মূল্যবোধ ডট কম’-এ প্রকাশ করা হয়েছে।
তন্মধ্যে উল্লেখযোগ্য ও শীর্ষস্থানীয় উলামারা হলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতী মুহাম্মাদ আবদুল মালেক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক প্রফেসর মোখতার আহমাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, মাসজিদুত তাকওয়া ধানমন্ডির খতিব মুফতী সাইফুল ইসলাম, সাইন্সল্যাব বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা হাসান জামিল, মাসজিদুল জুমা কমপ্লেক্স পল্লবীর খতিব আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, লেখক ও গবেষক শায়খুল হাদিস মাওলানা আবুল বাশার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতী মাসউদুল করীম, বাইতুশ শাকুর জামে মসজিদ মিরপুরের খতিব ড. হাফেজ এবিএম হিজবুল্লাহ, মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামীর মুহতামিম ড. মুফতী ইউসুফ সুলতান, মহানগর প্রজেক্ট জামে মসজিদের খতিব মাওলানা তাহমীদুল মাওলা, ফজর ইনস্টিটিউট ঢাকার মুহতামিম রুহুল আমীন সাদী, জামেয়া মাহমুদিয়া যাত্রাবাড়ীর শিক্ষক মুফতী রেজাউল কারীম আবরার, রূপায়ণ সিটি জামে মসজিদের খতিব মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী, মাদরাসাতু বানাতিল ইসলাম ঢাকার খতিব আবদুল্লাহ আল ফারুক, দ্বীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতী সালমান আহমদ, মাদরাসাতুল কুরআন লিলবানাত মুহাম্মদপুরের মুহতামিম মুফতী সাঈদ আহমাদ, সুনিবিড় হাউজিং সোসাইটি জামে মসজিদ মুহাম্মাদপুরের খতিব মুফতী আরিফ জাব্বার কাসেমী, তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকার মুহতামিম মুফতী লুৎফুর রহমান ফরায়েজী, সরকারি তিতুমীর কলেজ জামে মসজিদের খতিব মুফতী ইরফান জিয়া, মসজিদ-ই বাক্কাতিল মোবারকাহ কলাবাগানের খতিব মুফতী আবু মুহাম্মাদ রাহমানী প্রমুখ।