সাজানো ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার মাওলানা সাইফুল বারীকে নির্দোষ ঘোষণা করল ময়মনসিংহের আদালত
Ibrahim Bin Rume
প্রকাশ: 18 Aug 2026, 08:44 PM
109 views
1 min read
সাজানো ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার মাওলানা সাইফুল বারীকে নির্দোষ ঘোষণা করল ময়মনসিংহের আদালত
ময়মনসিংহ প্রতিনিধি:
সারা দেশে আলোড়ন সৃষ্টি করা ময়মনসিংহ অঞ্চলের একটি বহুল আলোচিত ধর্ষণ চেষ্টা মামলায় অবশেষে সত্যের জয় হয়েছে। ষড়যন্ত্রমূলক ও সাজানো মামলায় দীর্ঘ আইনি লড়াই শেষে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন মাওলানা সাইফুল বারী। ময়মনসিংহের বিজ্ঞ আদালত তাকে এই মিথ্যা মামলা থেকে সসম্মানে খালাস ও নির্দোষ ঘোষণা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, স্থানীয় কিছু কুচক্রী মহল মাদ্রাসা দখল কিংবা ব্যক্তিগত শত্রুতার জেরে মাওলানা সাইফুল বারীর বিরুদ্ধে একটি সম্পূর্ণ সাজানো ও মিথ্যা ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছিল। ওই মিথ্যা মামলার প্রেক্ষিতে তাকে পূর্বে গ্রেফতারও হতে হয়েছিল। তখন এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশজুড়ে বেশ তোলপাড় সৃষ্টি করে।
তবে শুরু থেকেই মাওলানা সাইফুল বারীর পরিবার এবং অনুসারীরা দাবি করে আসছিলেন যে, এটি একটি সম্পূর্ণ সাজানো ষড়যন্ত্রমূলক মামলা। দীর্ঘ তদন্ত ও আদালতের আইনি প্রক্রিয়া শেষে মামলার সমস্ত তথ্য-প্রমাণ অসত্য প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত সমস্ত নথিপত্র এবং সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে মাওলানা সাইফুল বারীর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন হিসেবে রায় দেন এবং তাকে নির্দোষ ঘোষণা করেন।
এই রায়ের পর মাওলানা সাইফুল বারীর অনুসারী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এই রায়কে স্বাগত জানিয়ে সত্যের জয় হিসেবে অবিহিত করছেন।