প্রবাসের নীরব রাতে মাতৃভূমির অভাব তীব্রভাবে কাঁদিয়ে যায়: সৌদি প্রবাসী নুরুল আমিনের আবেগঘন কবিতা
Ibrahim Bin Rume
প্রকাশ: 30 Aug 2026, 12:21 AM
153 views
2 min read
প্রবাসের নীরব রাতে মাতৃভূমির অভাব তীব্রভাবে কাঁদিয়ে যায়: সৌদি প্রবাসী নুরুল আমিনের আবেগঘন কবিতা
সংস্কৃতি ডেস্ক, রাফা ২৪:
কর্মের তাগিদে মানুষ ঘর ছাড়ে, পাড়ি জমায় দূর পরবাসে। কিন্তু প্রবাস জীবনের সমস্ত চাকচিক্য আর ব্যস্ততার মাঝেও মনটা সবসময় পড়ে থাকে প্রিয় মাতৃভূমিতে। প্রবাসীদের সেই চিরন্তন একাকীত্ব, দেশের প্রতি গভীর টান এবং মা-মাটির অভাবের এক মর্মস্পর্শী রূপ ফুটে উঠেছে সৌদি আরব প্রবাসী নুরুল আমিনের লেখনীতে।
সম্প্রতি সৌদি আরব থেকে প্রবাসী নুরুল আমিন দেশের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও ভেতরের আকুলতা ব্যক্ত করে একটি আবেগঘন কবিতা লিখেছেন। তাঁর এই কবিতায় ফুটে উঠেছে দেশ ছেড়ে দূর প্রবাসে কাটানো প্রতিটি মুহূর্তের কষ্ট, ফেলে আসা স্মৃতি আর হারানোর বেদনা।
কবিতায় তিনি লিখেছেন, প্রিয় মাতৃভূমির অভাব প্রবাসের নীরব রাতে তাঁর পাশে এসে চুপচাপ বসে। দেশের বুকে বেড়ে ওঠার মধুর স্মৃতিগুলো ক্ষণে ক্ষণে তাঁর মনে ভেসে ওঠে। প্রবাসে হাসির আড়ালে বুকের ভেতরটা ভেঙে যায় এবং অজান্তেই চোখের কোণে অশ্রু জমা হয়।
দেশের মাটিতে রেখে যাওয়া প্রিয়জন এবং মাটির নিচে চিরনিদ্রায় শায়িত মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে তাঁর লাইনে লাইনে। জীবনের অনিশ্চিত পথচলায় আর কখনো দেশে ফিরতে পারবেন কি না—এমন এক সংশয় ও আবেগের মধ্য দিয়ে তিনি সবার কাছে ক্ষমাও চেয়েছেন।
নুরুল আমিনের এই কবিতাটি কেবল তাঁর একার নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লাখো বাংলাদেশি প্রবাসীর মনের ভেতরের অব্যক্ত কথা ও দীর্ঘশ্বাসের এক জীবন্ত দলিল।
নুরুল আমিনের সেই মূল কবিতাটি ‘রাফাত ২৪’-এর পাঠকদের জন্য নিচে হুবহু তুলে ধরা হলো:
প্রিয় মাতৃভূমি তোমার অভাব আমার মাঝে!
—নুরুল আমিন (সৌদি আরব প্রবাসী)
প্রিয় বাংলাদেশ তোমার অভাব নিরব রাতে
প্রবাসে চুপচাপ এসে আমার পাশে বসে,
তোমার বুকে বেড়ে উঠার সেই সৃতিগুলো
প্রবাসে আমার ক্ষনে ক্ষনে মনে ভিষণ ভাসে।
তোমার বুকে নেই আমি তবুও তোমার কথা
প্রবাসে হটাৎ হটাৎ আমার মনে পড়ে যায়,
হাসির আড়ালে আমার ভেঙ্গে যায় মন
তখন চোখের কোনে আমার অশ্রু জমায়।
কত কথা ছিলো তোমার কাছে বলার বাকি
প্রিয় বাংলাদেশ কত স্বপ্ন ছিলো মনে,
তোমার থেকে আমায় আজ দুরে সরিয়ে
হারিয়ে দিলো আমায় এখন অচেনা ক্ষনে।
প্রিয় মাতৃভূমি তোমার অভাব বুঝিয়ে দিলো
কেউ কেউ আপন হয়েও দুরে সরে যায়,
তবুও সবসময় তুমি আমার হৃদয়ের কোনে
সৃতির মত সবসময় বাংলাদেশ রয়ে যায়।
তোমার বুকে আছে বাবাসহ কত আপনজন
মাটির নিচে মাকে রেখেছি আরো কতজন,
চলার পথে বলার সময় যদি কষ্ট দিয়ে থাকি
আমায় করে দিও ক্ষমা যদি আর না ফিরি।