নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, গভীর রাতে বাড়ি বাড়ি খাবার নিয়ে হানজালা
Abu Taher
প্রকাশ: 12 Sep 2026, 08:23 AM
66 views
2 min read
নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, গভীর রাতে বাড়ি বাড়ি খাবার নিয়ে হানজালা
রিপোর্ট: মুফতী আবু তাহের
মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। গভীর রাতে নিজ এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের খোঁজখবরও নিচ্ছেন তিনি।
সম্প্রতি রাত ১০টার পর শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে বের হন হানজালা। পরে রাতভর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন।
হানজালার কর্মী ওমর ফারুক জানান, নির্বাচনী প্রচারণার সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রয়োজন ও সমস্যার কথা শোনার প্রতিশ্রুতি দিয়েছিলেন হানজালা। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় নির্বাচনের পরও তিনি সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন।
খাবার বিতরণের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন হানজালা। এ সময় এক বৃদ্ধা তাঁর মাথায় হাত রেখে দোয়া করেন। ওই বৃদ্ধা জানান, এর আগে কোনো এমপিকে এভাবে রাতে তাঁদের বাড়িতে এসে খোঁজ নিতে দেখেননি। হানজালার এমন উদ্যোগে তিনি সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়দের কয়েকজনের ভাষ্য, নির্বাচনের আগে মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি হানজালা দিয়েছিলেন, বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়া ও মানুষের খোঁজ নেওয়ার মাধ্যমে তার বাস্তবায়ন শুরু হয়েছে। তাঁর এ উদ্যোগ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে কর্মসূচির ছবি ও ভিডিও।
উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে নির্বাচন করে মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে বিজয়ী হন সাইদ উদ্দিন আহমেদ হানজালা। নির্বাচনের পর সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি তাঁদের পাশে থাকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন তিনি।