সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ইংরেজি: Saturday, 05 September 2026

আরবি: السبت، ٥ سبتمبر ٢٠٢٦

Header Left Advertisement (320x100)
Advertisement Software Development Service
ফরিদপুর

নগরকান্দায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

MD. MAHDI HASAN প্রকাশ: 04 Aug 2026, 06:41 PM 69 views 1 min read
নগরকান্দায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের রায়ে দুই যুবককে পৃথক মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন ও পারভেজ। আদালতের আদেশ অনুযায়ী, সাব্বির হোসেনকে ১৫ দিনের এবং পারভেজকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদক সেবনের অভিযোগে ওই দুই যুবককে আটক করে আদালতে হাজির করা হয়। শুনানির সময় তারা অপরাধ স্বীকার করলে প্রচলিত আইনের বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন বলেন, মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রশাসনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)