সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ইংরেজি: Saturday, 05 September 2026

আরবি: السبت، ٥ سبتمبر ٢٠٢٦

Header Left Advertisement (320x100)
Advertisement Software Development Service
ফরিদপুর

নগরকান্দায় স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ

MD. MAHDI HASAN প্রকাশ: 01 Aug 2026, 02:16 PM 68 views 2 min read
নগরকান্দায় স্কুল  ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামে নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবার পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে। পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে এবং ঘটনার তদন্ত চলছে।

নিহত মাহফুজা আক্তার (৭) তারাকান্দি গ্রামের মো. ইদ্রিস আলী মোল্লা ও রওশনআরা বেগমের মেয়ে। সে রাখালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে মাহফুজা বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের দাবি, একই গ্রামের বাবলু শেখের নাতনি জান্নাতি (১০) কয়েক দফা মাহফুজার খোঁজ নিয়ে পরে তাকে সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে জান্নাতি আবার এসে মাহফুজার বাবাকে জানায়, মাহফুজা নাকি তার এক বান্ধবীর বাড়িতে গেছে।

সন্ধ্যার পরও মাহফুজা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা মসজিদে মাইকিং করে খোঁজাখুঁজি শুরু করেন। রাত প্রায় ১১টার দিকে তারাকান্দি গ্রামের বাবলু শেখের ভিটায় শিশুটির মরদেহ পড়ে থাকার খবর পান তারা।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরিবারের সদস্যদের দাবি, মাহফুজার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কাটার চিহ্ন ছিল।

নিহতের বাবা মো. ইদ্রিস আলী মোল্লা অভিযোগ করে বলেন, "বাড়ির সামনে সরকারি রেলওয়ের জায়গায় ঘাস লাগানো নিয়ে বাবলু শেখের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আমার মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।"

তবে অভিযোগের বিষয় বাবলু সেক পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

পুলিশ জানায়, ঘটনার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। তারা হলেন— জরিনা বেগম (৫০), স্বামী: বাবলু শেখ; ফাতেমা (২২), পিতা: বাবলু শেখ; এবং সূর্য (১৪)।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরে করা হয়েছে।

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)