সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ইংরেজি: Saturday, 05 September 2026

আরবি: السبت، ٥ سبتمبر ٢٠٢٦

Header Left Advertisement (320x100)
Advertisement Software Development Service
ফরিদপুর

নগরকান্দায় সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন

MD. MAHDI HASAN প্রকাশ: 25 Aug 2026, 07:43 PM 144 views 2 min read
নগরকান্দায় সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন
নগরকান্দায় সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন

ফরিদপুরের নগরকান্দা বাজারে সিটি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সহজ, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি গ্রাহকদের নিয়ে আর্থিক সচেতনতামূলক সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ব্যাংক পিএলসির হেড অব এজেন্ট ব্যাংকিং মো. মহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সম্মানিত অতিথি হিসেবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় নগরকান্দা এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম (শাওন)-কে আনুষ্ঠানিকভাবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্রধান অতিথি বলেন, সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুধু আমানত সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়। ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও নারী উদ্যোক্তাদের ঋণ এবং প্রশিক্ষণ সহায়তা দেওয়ার মাধ্যমে তাঁদের আর্থিক সক্ষমতা ও জীবনমান উন্নয়নেও ব্যাংকটি কাজ করছে।

তিনি জানান, গ্রামীণ অঞ্চল থেকে সংগৃহীত আমানতের প্রায় তিন গুণ অর্থ ইতোমধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। সিটি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বর্তমানে রেমিট্যান্স লোন, ব্যবসায়ী লোন এবং চাকরিজীবীদের সহজ শর্তে পারসোনাল লোন দেওয়া হচ্ছে।

সভায় গ্রাহকদের নিরাপদ ব্যাংকিং, সঞ্চয়ের গুরুত্ব, সঠিকভাবে ঋণ গ্রহণ এবং ডিজিটাল লেনদেন সম্পর্কে ধারণা দেওয়া হয়। ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে বাংলা কিউআর (Bangla QR) ব্যবহারের বিষয়েও আলোচনা করা হয়।

স্থানীয় গ্রাহকেরা নগরকান্দা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট চালু হওয়ায় সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন এই আউটলেটের মাধ্যমে নগরকান্দার সাধারণ মানুষ এখন স্থানীয়ভাবেই সিটি ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)