নগরকান্দায় জনদুর্ভোগ কমাতে ঝুঁকিপূর্ণ রাস্তা মেরামত করল বাংলাদেশ খেলাফত যুব মজলিস
MD. MAHDI HASAN
প্রকাশ: 12 Aug 2026, 05:12 PM
171 views
1 min read
নগরকান্দায় জনদুর্ভোগ কমাতে ঝুঁকিপূর্ণ রাস্তা মেরামত করল বাংলাদেশ খেলাফত যুব মজলিস
সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে নগরকান্দা পৌরসভার একটি ঝুঁকিপূর্ণ রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নগরকান্দা উপশাখা।
গত ১২ আগস্ট নগরকান্দা বড় ব্রিজ থেকে ছাগলদী যাওয়ার পথে পৌরসভার মিনার গ্রামে, বিলাল মোল্লার বাড়ির কিছুটা আগে রাস্তাটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়। ঝুঁকিপূর্ণ অংশের কারণে ওই পথে চলাচলকারী স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের দুর্ভোগ এবং দুর্ঘটনার আশঙ্কা ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে জনসাধারণের চলাচল নিরাপদ ও স্বাভাবিক করতে সংগঠনটির নেতাকর্মীরা নিজ উদ্যোগে মেরামতকাজে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নগরকান্দা উপশাখার সভাপতি হাফেজ রিপন মিয়া, সংগঠন সম্পাদক মাওলানা ইয়াহিয়া, বাইতুলমাল সম্পাদক মোহাম্মদ আবু নাসির এবং প্রচার সম্পাদক মাওলানা হাশমতুল্লাহ।
এ ছাড়া মজলিসে আমেলা সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম ও মোহাম্মদ আলামিন মেরামতকাজে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নগরকান্দা উপশাখার এই উদ্যোগে ঝুঁকিপূর্ণ সড়কটির চলাচল উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। জনদুর্ভোগ কমাতে সংগঠনটির এমন স্বেচ্ছাশ্রম ও সমাজসেবামূলক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।