সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইংরেজি: Thursday, 30 July 2026

আরবি: الخميس، ٣٠ يوليو ٢٠٢٦

Header Left Advertisement (320x100)

Advertisement

Advertisement Software Development Service
ফরিদপুর

নগরকান্দায় আবরার হজ ট্রাভেলসের উদ্যোগে হজ পুনর্মিলনী অনুষ্ঠিত

MD. MAHDI HASAN প্রকাশ: 25 Jul 2026, 12:02 AM 265 views 2 min read
নগরকান্দায় আবরার হজ ট্রাভেলসের উদ্যোগে হজ পুনর্মিলনী অনুষ্ঠিত
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
## ফরিদপুরের নগরকান্দায় পবিত্র হজ পালনকারী সম্মানিত হাজিদের অংশগ্রহণে আবরার হজ ট্রাভেলসের উদ্যোগে এক আনন্দঘন ও হৃদয়স্পর্শী হজ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ সকাল ১০টায় নগরকান্দা মডেল মসজিদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র হজ পালনকারী হাজিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধি এবং হজের স্মৃতি ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে হামদ ও নাত পরিবেশন, হজের স্মৃতিচারণ, হাজিদের অভিজ্ঞতা বিনিময় এবং ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী হাজিরা পবিত্র মক্কা-মদিনায় কাটানো সময়, হজ পালনের বিভিন্ন স্মৃতি এবং হজ থেকে অর্জিত শিক্ষা ও অনুভূতির কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, হজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং এটি ত্যাগ, ধৈর্য, সাম্য, ভ্রাতৃত্ব ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। হজ থেকে অর্জিত শিক্ষা ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত হাজিদের মধ্যে দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সাক্ষাৎ, কুশল বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা শেষে অতিথিদের আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে সকল হাজির হজ কবুল, সুস্বাস্থ্য, নেক হায়াত, ঈমানের ওপর অবিচল থাকা এবং দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

আয়োজক প্রতিষ্ঠান আবরার হজ ট্রাভেলসের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল হাজি, অতিথি ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ সাইফুল ইসলাম ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয়, শিক্ষামূলক ও ভ্রাতৃত্বপূর্ণ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আবরার হজ ট্রাভেলস নগরকান্দা থানারোডে অগ্রণী ব্যাংকের নিচে অবস্থিত। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে হজ ও ওমরাহযাত্রীদের বিভিন্ন সেবা ও সহযোগিতা দিয়ে আসছে।

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)