সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ইংরেজি: Saturday, 05 September 2026

আরবি: السبت، ٥ سبتمبر ٢٠٢٦

Header Left Advertisement (320x100)
Advertisement Software Development Service
জাতীয়

মোল্লাহাট ও ফকিরহাটে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে আল্লামা মামুনুল হকের নিজ হাতে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

Ibrahim Bin Rume প্রকাশ: 27 Aug 2026, 05:06 PM 111 views 2 min read
মোল্লাহাট ও ফকিরহাটে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে আল্লামা মামুনুল হকের নিজ হাতে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
মোল্লাহাট ও ফকিরহাটে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে আল্লামা মামুনুল হকের নিজ হাতে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
আর্তমানবতার সেবায় নিয়োজিত বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান তাগলীবে দ্বীন ফাউন্ডেশন (TDF) এর ব্যবস্থাপনায় বাগেরহাটের মোল্লাহাট ও ফকিরহাটে চাহিদাসম্পন্ন, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে কর্মসংস্থান ও চলাচলের সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (২৭ আগস্ট) আয়োজিত এক বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে স্থানীয় ১০০ জন হকদার মানুষের মাঝে এই ভ্যান গাড়ি ও হুইলচেয়ারগুলো বুঝিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মুহাম্মদ মামুনুল হক নিজ হাতে অসহায় ও প্রতিবন্ধী মানুষদের মাঝে এই ভ্যান ও হুইলচেয়ার বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
উপকারভোগীদের হাতে সামগ্রী তুলে দেওয়ার পর আল্লামা মামুনুল হক বলেন, "সমাজ সংস্কার এবং আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করাই তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের মূল লক্ষ্য। আমরা কেবল সাময়িক ত্রাণ বিতরণে সীমাবদ্ধ না থেকে সমাজের অসহায় ও শারীরিক প্রতিবন্ধকতা থাকা মানুষদের স্বাবলম্বী করার চেষ্টা করছি, যাতে তারা সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারেন।"
ফাউন্ডেশনের দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ে প্রকৃত চাহিদাসম্পন্ন মানুষদের চিহ্নিত করে এই সহায়তা প্রদান করা হয়েছে। এই ভ্যান গাড়িগুলোর মাধ্যমে অনেকগুলো পরিবার নতুন করে আয়ের পথ খুঁজে পাবে এবং হুইলচেয়ারগুলো শারীরিক প্রতিবন্ধীদের যাতায়াতকে সহজ করবে।
বিতরণ অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম, গণমান্য ব্যক্তিবর্গ এবং তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের (TDF) কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকার সাধারণ মানুষ ও উপকারভোগী পরিবারগুলো ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

গ্যালারি

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)