মোহাম্মদপুর পশ্চিম থানা বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন: সভাপতি মুফতি ওমর ফারুক, সম্পাদক মাওলানা মাসরুরুল
Ibrahim Bin Rume
প্রকাশ: 27 Aug 2026, 09:01 AM
65 views
1 min read
মোহাম্মদপুর পশ্চিম থানা বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন: সভাপতি মুফতি ওমর ফারুক, সম্পাদক মাওলানা মাসরুরুল
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদপুর থানা (পশ্চিম) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ আগস্ট (বুধবার) এক সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই ৩১ সদস্যবিশিষ্ট কমিটিতে মুফতি ওমর ফারুক রাহমানী-কে সভাপতি এবং মাওলানা মাসরুরুল হক-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ ইসলামী আদর্শ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মোহাম্মদপুর পশ্চিম থানা এলাকায় জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
কমিটি গঠন অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। তারা নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানান এবং সংগঠনের সফলতা কামনা করেন।