মিরাকান্দা পূর্বপাড়া জামে মসজিদ নির্মাণে অর্ধেক ব্যয় বহনের ঘোষণা তালুকদার নাজমুল হাসানের
MD. MAHDI HASAN
প্রকাশ: 25 Jul 2026, 10:45 PM
394 views
1 min read
নগরকান্দা প্রতিনিধি:
নিজের উপার্জনের একটি অংশ পরিবারের প্রয়োজনীয় খরচের জন্য রেখে অবশিষ্ট অর্থ মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে ব্যয় করার প্রত্যয় ব্যক্ত করেছেন সমাজসেবক তালুকদার নাজমুল হাসান।
এরই ধারাবাহিকতায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার মিরাকান্দা পূর্বপাড়া জামে মসজিদের নির্মাণকাজে সহযোগিতার ঘোষণা দিয়েছেন তিনি। প্রায় ২ হাজার ৫০০ বর্গফুট আয়তনের নির্মাণাধীন মসজিদটির মোট নির্মাণ ব্যয়ের অর্ধেক বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন তালুকদার নাজমুল হাসান।
মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা তাঁর এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর এই সহযোগিতায় মসজিদের নির্মাণকাজ দ্রুত এগিয়ে যাবে এবং মুসল্লিদের জন্য একটি সুন্দর ও পরিপূর্ণ ইবাদতের স্থান গড়ে উঠবে।
তালুকদার নাজমুল হাসান বলেন, মানুষের কল্যাণ এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান তিনি। ভবিষ্যতেও যেন এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, সে জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।