সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইংরেজি: Tuesday, 20 October 2026

আরবি: الثلاثاء، ٢٠ أكتوبر ٢٠٢٦

Header Left Advertisement (320x100)
Advertisement Software Development Service
ফরিদপুর

মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মুফতি আহমদ মাসরুর

MD. MAHDI HASAN প্রকাশ: 16 Oct 2026, 09:47 PM 218 views 1 min read
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মুফতি আহমদ মাসরুর
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মুফতি আহমদ মাসরুর

নিজস্ব প্রতিবেদক:

দেশের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোর ইমামদের সংগঠন ‘মডেল মসজিদ ইমাম পরিষদ’-এর কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিব ও ইমাম মুফতি আহমদ মাসরুর।

সারা দেশের মডেল মসজিদের ইমামদের বিপুল ভোটে তিনি এ পদে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। তাঁর এই অর্জনে স্থানীয় আলেম সমাজ, ধর্মীয় ব্যক্তিত্ব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, মুফতি আহমদ মাসরুরের নেতৃত্বে মডেল মসজিদের ইমামদের পেশাগত অধিকার, সুযোগ-সুবিধা ও সার্বিক কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায়ও নতুন গতি সঞ্চার হবে।

এদিকে, ভাঙ্গা উপজেলার একজন আলেমের জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব লাভকে স্থানীয়রা গর্বের অর্জন হিসেবে দেখছেন। তাঁদের আশা, তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে দেশের ইমাম সমাজের স্বার্থরক্ষা এবং দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

#মডেল_মসজিদ_ইমাম_পরিষদ #মুফতি_আহমদ_মাসরুর #কেন্দ্রীয়_সভাপতি #মডেল_মসজিদ #ইমাম_পরিষদ #ভাঙ্গা #ফরিদপুর #ইসলামিক_সংবাদ #বাংলাদেশ_সংবাদ

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)