সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ইংরেজি: Saturday, 05 September 2026

আরবি: السبت، ٥ سبتمبر ٢٠٢٦

Header Left Advertisement (320x100)
Advertisement Software Development Service
রাজনীতি

লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

Ibrahim Bin Rume প্রকাশ: 05 Sep 2026, 09:49 AM 96 views 2 min read
লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
রাফা ২৪ ডেস্ক:
সরকার ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা এক দফায় পরিণত হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঐতিহাসিক শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হওয়ার আগে আয়োজিত এক উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, "যত বাধা-বিপত্তিই আসুক না কেন, আমাদের ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামের লালদীঘির উদ্দেশ্যে পৌঁছাবেই, ইনশাআল্লাহ"। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ই আগস্ট সারা বাংলাদেশের মানুষ 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচির মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। আর এবারের লংমার্চ শুরু হয়েছে নতুন করে যারা স্বৈরাচারী হয়ে উঠতে চাচ্ছে, তাদের সেই পথ বন্ধ করার জন্য।
তিনি আরও বলেন, এই লংমার্চ মূলত নতুন স্বৈরাচার, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এবং যারা তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে। একই সাথে যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, এই আন্দোলন তাদের বিরুদ্ধেও।
লংমার্চটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আপামর সাধারণ মানুষকে দলে দলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানান। শাপলা চত্বরের উদ্বোধনী সমাবেশ শেষে তাদের বিশাল গাড়ি বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)