কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু
Ibrahim Bin Rume
প্রকাশ: 27 Aug 2026, 05:09 PM
210 views
2 min read
কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু
নগরকান্দা প্রতিনিধি:
কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির বর্ষীয়ান নেতা জনাব রফিকুজ্জামান অনু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই প্রার্থিতার কথা জানান, যা এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুজ্জামান অনু অবিভক্ত নগরকান্দা-সালথার সাবেক জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি। ছাত্রনেতা হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বিএনপির একজন পরিচিত ও গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ফরিদপুর জেলাসহ সারা দেশে পরিচিতি লাভ করেন। এর আগে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি একজন বিচক্ষণ ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে সুনাম অর্জন করেছিলেন বলে স্থানীয়রা জানান।
ফেসবুক পোস্টে রফিকুজ্জামান অনু উল্লেখ করেন, তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন এবং ন্যায়-নীতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে জনগণের কল্যাণে কাজ করে গেছেন। আগামী দিনেও একই নিষ্ঠা নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাচনে বিজয়ী হলে তিনি ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করা, ইউনিয়নটিকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা এবং একে দেশব্যাপী পরিচিত করে তোলার পরিকল্পনার কথা জানান।
পোস্টের শেষাংশে তিনি এলাকাবাসীর উদ্দেশে লেখেন, অতীতে তাদের জন্য ভালো কিছু করে থাকলে তাদের অনুমতি ও সমর্থন নিয়ে তিনি আবারও প্রার্থী হতে চান, এবং এলাকাবাসীকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। নির্বাচনী প্রচারণার সময় তিনি প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান।
উল্লেখ্য, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কোদালিয়া শহীদনগর ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। রফিকুজ্জামান অনুর এই ঘোষণার পর স্থানীয় বিএনপি সমর্থক ও এলাকাবাসীর মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।