সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইংরেজি: Tuesday, 20 October 2026

আরবি: الثلاثاء، ٢٠ أكتوبر ٢٠٢٦

Header Left Advertisement (320x100)
Advertisement Software Development Service
ফরিদপুর

কাসিমুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় ৪ দিনব্যাপী বাৎসরিক ইসলাহী জোড় শুরু হচ্ছে আগামী ২১ জানুয়ারি

Ibrahim Bin Rume প্রকাশ: 20 Sep 2026, 08:32 AM 127 views 1 min read
কাসিমুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় ৪ দিনব্যাপী বাৎসরিক ইসলাহী জোড় শুরু হচ্ছে আগামী ২১ জানুয়ারি
কাসিমুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় ৪ দিনব্যাপী বাৎসরিক ইসলাহী জোড় শুরু হচ্ছে আগামী ২১ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক, Rafa24:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার জুত্তুরদীতে অবস্থিত ঐতিহ্যবাহী কাসিমুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় শুরু হতে যাচ্ছে ৪ দিনব্যাপী বাৎসরিক ইসলাহী জোড়। আগামী ২১ জানুয়ারি ২০২৭ থেকে ২৪ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার) পর্যন্ত মাদ্রাসার নিজস্ব ময়দানে এই ধর্মীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে ২৫ জানুয়ারি, সোমবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৪ দিনব্যাপী এই আধ্যাত্মিক ও ধর্মীয় জোড়ের সমাপ্তি ঘটবে।
এবারের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন আরেফ বিল্লাহ শাহ মুহাম্মদ হাকীম আখতার (রহ)-এর বিশিষ্ট খলিফা, হযরত হাফেজ মাওলানা মুফতী আব্দুল গফফার সাহেব। তিনি একাধারে ঢাকার ঢালকানগর মাদ্রাসার শায়খুল হাদিস এবং ফরিদপুরের নগরকান্দা কাসিমুল উলূম মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাহফিল আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বীন ও ইসলামের সহীহ শিক্ষা, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এই ইসলাহী জোড়ের আয়োজন করা হয়েছে। ৪ দিনব্যাপী এই মাহফিলে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
আয়োজকরা ধর্মপ্রাণ মুসলিম ভাইদের এই বরকতময় জোড়ে নিজে উপস্থিত থাকার এবং অন্যান্যদের সাথে নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)