ইসলামী ফাউন্ডেশনের গভর্নর হলেন ৫ আলেম
Abu Taher
প্রকাশ: 01 Sep 2026, 06:32 PM
66 views
1 min read
ইসলামী ফাউন্ডেশনের গভর্নর হলেন ৫ আলেম
নিজস্ব প্রতিবেদক | Rafa24
ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর হিসেবে পাঁচজন বিশিষ্ট আলেমকে মনোনীত করেছে সরকার। মনোনীত পাঁচ আলেম দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বীনি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সরকার মনোনীত পাঁচ আলেম হলেন—জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী; চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী; বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক; মারকাযুল হুদা আল-ইসলামী বাংলাদেশের মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি আজহারুল ইসলাম এবং নূরে মদিনা আল-আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও সম্মিলিত ইমাম খতিব পরিষদের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ।
ধর্মীয় অঙ্গনের অভিজ্ঞ ও বিশিষ্ট আলেমদের ইসলামী ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনয়ন দেওয়াকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নতুন দায়িত্বে মনোনীত আলেমরা ইসলামী ফাউন্ডেশনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।