সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ইংরেজি: Saturday, 05 September 2026

আরবি: السبت، ٥ سبتمبر ٢٠٢٦

Header Left Advertisement (320x100)
Advertisement Software Development Service
রাজনীতি

ফ্যামিলি কার্ডের নামে টাকা সংগ্রহের সময়, ধরা বিএনপির মহিলা নেত্রী; জামায়াত কর্মী বানানোর চেষ্টা!

Ibrahim Bin Rume প্রকাশ: 18 Aug 2026, 10:12 AM 30 views 1 min read
ফ্যামিলি কার্ডের নামে টাকা সংগ্রহের সময়, ধরা বিএনপির মহিলা নেত্রী; জামায়াত কর্মী বানানোর চেষ্টা!
ফ্যামিলি কার্ডের নামে টাকা সংগ্রহের সময়, ধরা বিএনপির মহিলা নেত্রী; জামায়াত কর্মী বানানোর চেষ্টা!
নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পঞ্চানন্দপুর গ্রামে ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহের সময় এক নারীকে আটক করেছে স্থানীয় জনতা। গত রোববার রাতে উপজেলার টাটা ভাটা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই নারী ফ্যামিলি কার্ডের সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয় দরিদ্র মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা নিচ্ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকার লোকজন তাকে অবরুদ্ধ করে।
ভিডিও ঘিরে নতুন বিতর্ক:
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, টাকা উত্তোলনের সময় সাধারণ মানুষের প্রশ্নের মুখে ওই নারী নিজেকে 'বিএনপি কর্মী' বা দলটির সমর্থক হিসেবে দাবি করছেন। তবে উপস্থিত স্থানীয় এক বিএনপি নেতা (জুয়েল মেম্বার) তাকে চাপ প্রয়োগ করে বলতে থাকেন, "না না, আপনাকে স্বীকার করতে হবে আপনি জামায়াতের রোকন"।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। সাধারণ মানুষের অভিযোগ, ফ্যামিলি কার্ডের মতো সেবামূলক কর্মসূচির নাম ব্যবহার করে কোনো কোনো স্বার্থান্বেষী মহল দরিদ্রদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)