ফরিদপুরে মাদরাসা ছাত্রী রূপালী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Abu Taher
প্রকাশ: 13 Sep 2026, 01:19 AM
36 views
1 min read
ফরিদপুরে মাদরাসা ছাত্রী রূপালী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
রিপোর্ট: মুফতী আবু তাহের
ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার খাদিজাতুল কুবরা (রা.) দাওরা মাদরাসার ১৩ বছর বয়সী ছাত্রী রূপালী নিখোঁজ হয়েছে। মাদরাসা থেকে বের হওয়ার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও সে আর বাড়িতে ফিরে যায়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মাদরাসা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয় রূপালী। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
নিখোঁজ রূপালীর সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তারা।
রূপালীকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
📞 ০১৪০১৩৯৫৬৩২
📞 ০১৩১৩২৩৬৭৪৯
কোনো সহৃদয় ব্যক্তি রূপালীকে দেখে থাকলে বা তার বিষয়ে সামান্য কোনো তথ্য পেলেও উপরোক্ত নম্বরে জানালে একটি পরিবার তাদের প্রিয় সন্তানকে ফিরে পাওয়ার আশায় বড় সহযোগিতা পাবে।
রূপালীকে খুঁজে পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল।