ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে পুলিশ লাইনে উচ্চস্বরে গান-বাজনার প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর হামলা, আহত বেশ কয়েকজন
Ibrahim Bin Rume
প্রকাশ: 19 Aug 2026, 06:05 AM
316 views
2 min read
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে পুলিশ লাইনে উচ্চস্বরে গান-বাজনার প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর হামলা, আহত বেশ কয়েকজন
•Rafa 24
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে উচ্চশব্দে ডিজে গান ও বক্স বাজানোর প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে 'জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া' মাদরাসার বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও মাদরাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বর্তমানে জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদরাসায় বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে। ঘটনার রাতে মাদরাসার ঠিক পাশেই অবস্থিত পুলিশ লাইন্সে উচ্চশব্দে বক্স ও ডিজে গান বাজিয়ে আনন্দ-উল্লাস করা হচ্ছিল। এতে পরীক্ষার্থী শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতিতে চরম বিঘ্ন ঘটে। এর আগে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে রাত ১২টার দিকে মাদরাসার শিক্ষার্থীরা পুলিশ লাইন্সে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের গভীর রাতে উচ্চস্বরে গান-বাজনা বন্ধ করার অনুরোধ জানান। শহর এলাকায় গভীর রাতে মাইক বা বক্স বাজানোর বিধিনিষেধের কথা মনে করিয়ে দিয়ে শব্দ কমানোর কথা বলা হলে, একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।
আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
মাদরাসা কর্তৃপক্ষ তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি ছিল। তারা এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার এবং পরীক্ষারত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।