সত্য ও জনস্বার্থের সংবাদ, প্রতিদিন
RAFA24 লোগো

বাংলা: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ইংরেজি: Monday, 14 September 2026

আরবি: الاثنين، ١٤ سبتمبر ٢٠٢٦

Header Left Advertisement (320x100)
Advertisement Software Development Service
ফরিদপুর

বড় পাইককান্দিতে অসহায় পরিবারের পাশে যুব সমাজ, এক মাসের বাজারসামগ্রী প্রদান

Abu Taher প্রকাশ: 14 Sep 2026, 11:48 AM 49 views 2 min read
বড় পাইককান্দিতে অসহায় পরিবারের পাশে যুব সমাজ, এক মাসের বাজারসামগ্রী প্রদান
বড় পাইককান্দিতে অসহায় পরিবারের পাশে যুব সমাজ, এক মাসের বাজারসামগ্রী প্রদান

রিপোর্ট: মুফতী আবু তাহের

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বড় পাইককান্দি গ্রামে অসহায় একটি পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বড় পাইককান্দি সমাজ কল্যাণ যুব পরিষদ।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে সংগঠনের সদস্যরা বড় পাইককান্দি গ্রামের এক অসহায় পরিবারের বাড়িতে গিয়ে তাদের হাতে এক মাসের প্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দেন। এ সময় চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

সংগঠনের সদস্যরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। শুধু একবার সহযোগিতা নয়, ভবিষ্যতেও এলাকার অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

তাদের এ উদ্যোগে স্থানীয়ভাবে প্রশংসা তৈরি হয়েছে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসেন, তাহলে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মানবিক এই কার্যক্রমে বড় পাইককান্দি সমাজ কল্যাণ যুব পরিষদের সভাপতি মুফতি মুক্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. তুহিন মাতুব্বর, সহ-সভাপতি আ. সামাদ সিকদার, অর্থ সম্পাদক রনি ভূঁইয়া এবং সদস্য মো. মশিউর খান ও মো. সিরাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বড় পাইককান্দি সমাজ কল্যাণ যুব পরিষদের এমন উদ্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে মানবিকতার চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

গ্যালারি

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

Footer Advertisement (970x90)