বড় পাইককান্দী সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে ১২ অসহায় পরিবারকে সহায়তা প্রদান
Abu Taher
প্রকাশ: 28 Sep 2026, 11:48 AM
212 views
1 min read
বড় পাইককান্দী সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে ১২ অসহায় পরিবারকে সহায়তা
রিপোর্ট: মুফতী আবু তাহের
অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় বড় পাইককান্দী সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে ১২ জন অসহায় ব্যক্তির মাঝে প্রায় এক মাসের বাজার-সামগ্রী ও প্রয়োজনীয় সহায়তার জন্য নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। আলহামদুলিল্লাহ।
এর আগেও সংগঠনটির পক্ষ থেকে একজন অসহায় ব্যক্তিকে এক মাসের বাজার ও প্রয়োজনীয় খরচের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় এবার আরও ১২ জন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
সংগঠনের যুবকরা জানান, মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে। সুযোগ ও সহযোগিতা পেলে আগামীতে আরও বৃহৎ পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তারা।
এ সময় বড় পাইককান্দী সমাজ কল্যাণ যুব পরিষদের এ ধরনের ভালো ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সবার দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করা হয়। পাশাপাশি সংগঠনের সংশ্লিষ্ট ও দায়িত্বশীল ব্যক্তিরা যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিতে পারেন—এ প্রত্যাশাও ব্যক্ত করা হয়।