আড়াই মাস ধরে নিখোঁজ কিশোর ইমরান, সন্তানকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন অসহায় বাবা-মা
Ibrahim Bin Rume
প্রকাশ: 05 Sep 2026, 09:43 AM
90 views
2 min read
আড়াই মাস ধরে নিখোঁজ কিশোর ইমরান, সন্তানকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন অসহায় বাবা-মা
রাফা ২৪ ডেস্ক: এহসানুল হক মিয়া
"প্রতিদিন মনে হয়, এই বুঝি ছেলেটা দরজায় এসে দাঁড়াবে। আবার ভয় হয়, আমার আদরের সন্তানের কোনো বড় অঘটন ঘটেনি তো!" ১৩ বছরের কিশোর ইমরান খানকে হারিয়ে এমনই এক বুক অনিশ্চয়তা, উৎকণ্ঠা আর চাপা কান্না নিয়ে দিন কাটছে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ভদ্রপাড়া গ্রামের চুন্নু খান ও হাজেরা বেগম দম্পতির। নিখোঁজ হওয়ার আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি ফুটফুটে এই শিশুটির।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জুন ধান ভাঙানোর কথা বলে প্রতিবেশী শামীম মোল্যা (২১) নামের এক যুবক চুন্নু খানের ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে বের হন, যেখানে ইমরানও তার সাথে ছিল। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় কিশোর ইমরান। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন সম্ভাব্য জায়গায় দিন-রাত খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি।
পরবর্তীতে ভ্যান ও ছেলের ব্যবহৃত জুতা পাওয়া গেলেও সন্ধান মেলেনি ছোট্ট ইমরানের। ইমরান বেঁচে আছে নাকি তার জীবনে কোনো বড় অঘটন ঘটেছে—অন্তত ছেলের শেষ পরিণতিটুকু জানতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় বাবা-মা। এ ঘটনায় ইমরানের বাবা বাদী হয়ে থানায় মামলা করলেও নিখোঁজের দীর্ঘ আড়াই মাস পর আজ অব্দি সন্তানের ফেরার পথ চেয়ে প্রতিদিন দরজার দিকে তাকিয়ে অশ্রু ফেলছেন তারা। প্রশাসনের নিকট সন্তানকে দ্রুত উদ্ধারের জন্য আকুল আবেদন জানিয়েছেন এই অসহায় পরিবার।